আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেলে ভয়াবহ সন্ত্রাসী হামলা। মৃত কমপক্ষে ১১। আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। নিউইয়র্ক টাইমস, বিবিসির মত আন্তর্জাতিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এখনও চলছে গুলির লড়াই।
আরও পড়ুন:
হোটেলের বাইরে থেকেও ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ।
হোটেলের মধ্যে সন্ত্রাসীরা পণবন্দী করেছে অনেককে। আল শাবাব সন্ত্রাসী গোষ্ঠী ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে। পশ্চিম আফ্রিকায় আল-কায়দার হয়ে কাজ করে সংগঠনটি। ঘটনাটির তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ।আরও পড়ুন:
জানা গেছে, সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি।
একটি বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে হোটেল ঢুকে আত্মঘাতী হামলা করে তারা। এর ফলে এখন পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।আরও পড়ুন:
সোমালি পুলিশের মেজর হাসান দাহির জানিয়েছেন, গোষ্ঠীটির সঙ্গে এখনো নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। হামলায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদও আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এদিকে গত রবিবার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে হামলা চালিয়েছে সংগঠনটি বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। ইসলামিক সংগঠন আল শাবাবকে রুখতে স্থানীয় সরকারের আবেদনে গত মে মাসে সোমালিয়ায় সেনা পাঠান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।