পুবের কলম,ওয়েব ডেস্ক: আজ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদর দফতরে বিজয়াদশমী উপলক্ষে অস্ত্র পূজা করা হয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ১৯২৫ সালের বিজয়াদশমীর দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনে সংঘ অস্ত্র পূজা করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক শঙ্কর মহাদেবন। রেশিমবাগ মাঠে অনুষ্ঠানে ভাষণ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
আরও পড়ুন:
এদিনের ভাষণে ভাগবত, মণিপুরের সহিংসতা, লোকসভা নির্বাচন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের মতো অনেক বিষয়ে কথা বলেন। ভাগবত বলেন, কিছু লোক ভারতে শান্তি চায় না। সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা চলছে। ধর্মান্ধতা উন্মাদনা ছড়ায়। এ কারণে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে।
আরও পড়ুন:
ভাগবত আরও বলেন, বিশ্বে ভারতীয়দের গর্ব বাড়ছে। সব ক্ষেত্রেই আমাদের দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে বিদেশি অতিথিদের আতিথেয়তার জন্য ভারতের প্রশংসা করা হয়। বৈচিত্র্যে সজ্জিত আমাদের সংস্কৃতির গর্ব বিশ্ব অনুভব করেছে।