পুবের কলম, ওয়েবডেস্ক: চরণ সিং ও নরসিমহা রাওকে ভারতরত্ন প্রদানের ঘোষণাকে স্বাগত জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। মোদি সরকার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ও পিভি নরসিমহা রাও-এর পাশাপাশি কৃষি বিজ্ঞানী, সবুজ বিপ্লবের জনক ডঃ এম এস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদানের ঘোষণা করেছে মোদি সরকার। শুক্রবার সোনিয়া গান্ধি তিনজনকে ভারতরত্ন দেওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:
নরসিমহা রাও-এর কন্যা, ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) -এর আইন পরিষদের সদস্য বাণী দেবী তাঁর বাবাকে ভারতরত্ন মনোনীত করার প্রশংসা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'নরসিমহা রাও এমন সময়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, যখন দেশ চারদিক থেকে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিল।
তিনি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেছিলেন যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। দলীয় অনুভূতির ঊর্ধে উঠে নরসিমহা রাওয়ের অবদানকে স্বীকৃতি দেওয়া ও ভারতরত্ন প্রদান করা প্রধানমন্ত্রীর মূল্যবোধকে প্রতিফলিত করে'।আরও পড়ুন:
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, রাওয়ের নাতি এনভি সুভাষ। পাশাপাশি চৌধুরী চরণ সিংকে ভারতরত্ন ঘোষণা নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরী বলেছেন, 'আজ একটি বড় দিন দিন। এটি আমার জন্য একটি আবেগপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত।
আমি রাষ্ট্রপতি, কেন্দ্র সরকার ও বিশেষ করে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাই। এই ঘোষণা সারা দেশে একটি বড় বার্তা দিয়েছে। সরকারের এই সিদ্ধান্ত দেশের অনুভূতির সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রী মোদি প্রমাণ করেছেন তিনি দেশের মূল চেতনা বোঝেন'। সমাজবাদির পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, 'অনেক অভিনন্দন। সমাজবাদি পার্টি চৌধুরী চরণ সিংয়ের জন্য ভারতরত্ন দাবি করেছিল।'আরও পড়ুন:
বিএসপি প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী ফের কাশিরামের জন্য ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়ে সমাজমাধ্যমে ট্যুইট করে, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মায়াবতী লেখেন, 'দীর্ঘ অপেক্ষার পর ভিপি সিং সরকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরকে ভারতরত্ন দিয়েছিলেন। এরপর দলিত ও অবহেলিতদের স্বার্থে কাশিরামজির সংগ্রামও কম নয়। তাকে ভারতরত্ন দিয়ে সম্মান জানানো উচিৎ।'