১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ পারদর্শিতার পুরস্কার দেওয়া হবে সৌরভ পত্নী ডোনাকে

পুবের কলম প্রতিবেদকঃ পুজো কার্নিভালে বিশেষ পারদর্শিতার জন্য বিশেষ সম্মান দেওয়া হবে ডোনা গঙ্গোপাধ্যায় ডান্স গ্রুপকে। রাজ্য সরকারের তরফে এই পুরস্কার দেওয়া হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপকে। অসুস্থ থাকা সত্ত্বেও ডোনা ও তাঁর দল অত্যন্ত দক্ষতার সঙ্গে পারফর্ম করেছেন। অনুষ্ঠানের আগের দিনও ডোনা মহড়া দিয়েছেন। কাজের প্রতি এই নিষ্ঠা এবং প্রেজেন্টেশন-এর জন্য এই বিশেষ পুরস্কার দেবে রাজ্য।

পুরো পুজো উদ্বেগের মধ্যেই কেটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের৷ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ডোনা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় তাই পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে আনন্দ করলেও হাসপাতালঘর করেছেন৷ কয়েকদিনের মধ্যেই অবশ্য স্বস্তি দিয়ে বাড়ি ফিরেছেন ডোনা৷

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া ইস্টবেঙ্গলের মধ্যস্থতা সৌরভের

মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এরাজ্যের ক্ষমতায় আসার পর থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আর চার-পাঁচদিনে সীমাবদ্ধ রাখেনি। বরং উৎসবকে ব্যপ্ত করে দিয়েছেন সময় এবং আয়োজনের নিরিখে। তাই সূচনালগ্নও যেমন এগিয়ে এসেছে, তেমনই বিসর্জনের বিষাদ ঢাকতে বছর কয়েক ধরে মুখ্যমন্ত্রীর এই কার্নিভালর আয়োজন।  ২০১৯-এর পর দু’বছর কোভিডের জন্য এই মেগা কার্নিভাল আয়োজন করা যায়নি। তাই এবারের কার্নিভাল ঘিরে জাঁকজমক ছিল অনেক বেশি।

আরও পড়ুন: বাণীবন্দনায় মাতলেন সৌরভ,ডোনার নাচের স্কুলে দিলেন অঞ্জলিও

শনিবার বিকেলেই রেড রোড মেতে উঠেছিল পুজো কার্নিভ্যালে। মুখ্যমন্ত্রী নিজেই এ বারের কার্নিভ্যালটি সাজাতে চেয়েছিলেন বাংলার সংস্কৃতির আদলে। তাই মঞ্চটি পুরোপুরি তৈরি হয়েছে অনেকটা রাজবাড়ির স্থাপত্যের আদলে। লোকসংগীত ও লোকনৃত্য শিল্পীদের এবার বাড়তি কদর। ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপও নজর কেড়েছিল সেখানে। অসুস্থ থাকা সত্ত্বেও ডোনা ও তাঁর দলের এই পারদর্শিতা সকলকেই ভাবিয়েছে তার জন্যই মিলছে পুরস্কার ও সম্মান৷

সর্বধিক পাঠিত

সরকার গঠনের আগে সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের বাসায় তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশেষ পারদর্শিতার পুরস্কার দেওয়া হবে সৌরভ পত্নী ডোনাকে

আপডেট : ১২ অক্টোবর ২০২২, বুধবার