পুবের কলম প্রতিবেদক: শ্রীলঙ্কার ক্রিকেট মাঠগুলি এখন সাপের আস্তাকুঁড় হয়ে গিয়েছে। দেশের প্রায় প্রতিটা মাঠের বাইরেই রয়েছে জঙ্গল। আর সেই জঙ্গল থেকে এখন বিষাক্ত সর্পকুল বেলাগাম ঘুরে বেড়াচ্ছে ক্যান্ডি, কলম্বো, হামবানতোতার মাঠগুলিতে। একটা সময় শ্রীলঙ্কায় রাস্তায় হাতির উৎপাত ছিল উল্লেখ করার মত।
এখন ক্রিকেট খেলতে গেলে বিষাক্ত সাপের চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে ক্রিকেটারদের।আরও পড়ুন:
দ্বীপরাষ্ট্রটিতে এখন চলছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কা ছাড়াও অন্যান্য দেশের ক্রিকেটাররা সেখানে এখন খেলছেন। কিন্তু প্রত্যেক ক্রিকেটারের ঘুম কেড়ে নিয়েছে সাপের দল।
যেখানেই তাকানো যাক, সেখানেই কিলবিল করছে সাপের দল। কখনও ম্যাচ চলাকালীন বিশাল আকৃতির সাপ ক্যামেরার সামনে দিয়ে জড়ির ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার কখনও দেখা যাচ্ছে সেই সাপ মাঠে ঢুকে পড়ছে। ক্রিকেটাররা ফিল্ডিং করতে গিয়ে অতর্কিতে পড়ে যাচ্ছেন সাপের সামনে।আরও পড়ুন:
তবে ভাগ্য ভালো, এখনও সেরকম কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু শ্রীলঙ্কাসহ অন্য দেশের ক্রিকেটাররা এখন রীতিমতো সর্পাতঙ্কে ভুগছেন। অনেকে তো ভয়ে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিংও করতে চাইছেন না। এসপিএল অবশ্য এনিয়ে এখনও একটা মন্তব্যও করেনি। সদ্য চোট কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। তবে শেষ ম্যাচে পিএসজির হয়ে তিনি মাঠে নামেন নি। আদৌ তিনি আর পিএসজির হয়ে নামবেন কিনা তাও এখনও পরিস্কার করে জানা যায়নি।