০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বন্যায় মৃত্যু ৩১, নিখোঁজ ১৪

শ্রীলঙ্কায় টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে কমপক্ষে ৩১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানায়, মধ্যাঞ্চলের চা, উৎপাদক জেলা বাদুল্লায় রাতের অন্ধকারে পাহাড়ধসে ১৬ জন চাপা পড়ে মারা যান। নুওয়ারা এলিয়া জেলায় আরও চারজনের মৃত্যু হয়। অন্যান্য এলাকা থেকেও প্রাণহানির খবর এসেছে।

ভূমিধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজারের বেশি পরিবার আশ্রয়কেন্দ্রে রয়েছেন। নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ডিএমসি বলছে, উত্তর–পূর্ব মৌসুমী বায়ু ও নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত অস্বাভাবিকভাবে বেড়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে ১০০ মিমি এবং উত্তর–পূর্বাঞ্চলে ২৫০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৫০০ সদস্যের পার্লামেন্টে বড় জয়ের দাবি: থাইল্যান্ডের নির্বাচনে এগিয়ে রক্ষণশীল ভুমজাইথাই পার্টি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রীলঙ্কায় বন্যায় মৃত্যু ৩১, নিখোঁজ ১৪

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার