আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ৭ মার্চ সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। করোনা ভাইরাসের দাপটে ২০২০ সালে ২ বছর আগে নেওয়া হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ২০২১ এ সম্ভব হয়নি পরীক্ষা নেওয়া। পাশ করানো হয়েছিল সকল পরীক্ষার্থীকে।
আরও পড়ুন:
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলার দিনগুলিতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভারী ও পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে।
৭ থেকে ৯, ১১, ১২, ১৪, ১৫ ও ১৬ মার্চ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তারজন্যই এই পদক্ষেপ।আরও পড়ুন:
এবছর রেকর্ড পরীক্ষার্থী বসছে মাধ্যমিক পরীক্ষায়।রেকর্ড সংখ্যক ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ পড়ুয়া এবার পরীক্ষায় বসার আবেদন করেছে। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত।
আরও পড়ুন:
মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নিয়ন্ত্রণ করা হচ্ছে ইন্টারনেট। মূলত হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওইসব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার।
আরও পড়ুন:
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কোভিড প্রটোকল মেনে মাস্ক পরে সকলকে পরীক্ষা দিতে হবে। এছাড়াও পরীক্ষা শুরুর ১ ঘন্টা ১৫ মিনিটের মধ্যে যাওয়া যাবেনা শৌচালয়ে। মূলত প্রশ্নফাঁস রুখতে এই পদক্ষেপ। ( প্রতীকী ছবি)
আরও পড়ুন: