পুবের কলম প্রতিবেদক: হিসাব এবার অ্যাপে। এতদিন পর্যন্ত নির্বাচনের সময় নির্বাচনের হিসেব দেখভাল করার জন্য যে এজেন্সিগুলি কাজ করতো তা হাতে কলমে করা হতো এবং হাতে কলমেই পাঠানো হত। এই প্রথম তৈরি করা হল একটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে নির্বাচনের আয় ব্যয় সংক্রান্ত সমস্ত বিষয়ের ওপর নজর রাখতে পারবে কমিশন। কমিশন সূত্রে খবর, যে মুহুর্তে ২২টি এজেন্সি কোনও কিছু তথ্য পাবে সেই তথ্য তৎক্ষণাৎ আপলোড করা হবে অ্যাপে।
শুধু তাই নয়, একইসঙ্গে রাজনৈতিক দলগুলিও যদি কোনওরকম ভাবে কমিশনের নিয়ম বহির্ভূত কোনও কাজ করতে যায় তাও তৎক্ষণাৎ ওই অ্যাপের মাধ্যমেই ধরা পড়ে যাবে। অর্থাৎ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক নিমেষে সকলের কাজকে হাতের মুঠোর মধ্যে আনতেই কমিশনের এই পদক্ষেপ বলেই জানিয়েছে কমিশন। এরই পাশাপাশি শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে একজন আন্ডার সেক্রেটারি পদাধিকারী সহ ২ সদস্যের এক প্রতিনিধি দল আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। যেখানে কমিশনের সমস্ত প্রযুক্তির ওপর নির্ভরকারী অ্যাপকে নিয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেয় তারা। বিশেষত এই অ্যাপগুলিতে সবকিছুতেই একটি সময় নির্ধারণ করা আছে। সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে সংশ্লিষ্ট কাজ। না হলে ওই অ্যাপ আর কোনই কাজ করবে না। অর্থাৎ, কোন প্রার্থী তার মনোনয়ন জমা দেওয়ার পর তাকে সঙ্গে সঙ্গেই ওই অ্যাপের মধ্যে আপলোড করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। যদি নির্দিষ্ট সময় পেরিয়ে যায় তাহলে ওই অ্যাপে আর কোনই কাজ করা যাবে না। এখানেই শেষ নয়, রীতিমতো জবাবদিহি করতে হবে কমিশনের কাছে কেন উক্ত সময়ের মধ্যে কাজ শেষ করা গেল না। এক কথায় বলাই যায় কমিশন কিন্তু এবার সব দিক থেকেই রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছে। কোনও কিছুতেই কাউকে রেয়াত করতে রাজি নয় জাতীয় নির্বাচন কমিশন।কড়া নজরদারি এবার অ্যাপে
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১ মার্চ ২০২৪, ১২:৫৪
আরও খবর
অসমে স্কুলের টিফিনে গোমাংস বিতর্ক, পুলিশের পদক্ষেপের নিন্দায় সরব কংগ্রেস সাংসদ
ওমান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কারে মার্কিন হামলা: নিখোঁজ তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত করল কেন্দ্র
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
রাহুলের মৃত্যু ঘিরে নতুন মোড়, তদন্তে নেমে পদক্ষেপের বার্তা প্রধানমন্ত্রী দফতরের
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভায় তৃণমূলে ভাঙন অব্যাহত, এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
তৃণমূল কি কংগ্রেসে মিশতে চলেছে? সনিয়া-মমতা বৈঠক ঘিরে জল্পনা, মুখে অস্বীকার দুই শিবিরের
ইউএপিএ মামলায় অবশেষে জামিন, ৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন কাশ্মীরি মানবাধিকার কর্মী খুররম পারভেজ
ইউএপিএ মামলায় অবশেষে জামিন, ৩ বছর পর জেলমুক্ত হচ্ছেন কাশ্মীরি মানবাধিকার কর্মী খুররম পারভেজ
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
গ্যাস, তেল নিয়ে দ্রুত মিলবে ভালো খবর, আশার কথা শোনালেন মোদী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ