১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সুনামির আশঙ্কা

পুবের কলম, ওয়েবডেস্ক: তুরস্ক-সিরিয়ার অভিশপ্ত ভূমিকম্প প্রাণ কেড়েছে কয়েকহাজার মানুষের। শুধুমাত্র তুরস্কেই মৃত্যুর সংখ্যা প্রায় ৫০ হাজার। আহতের সংখ্যা গোনার বাইরে। সোশ্যাল মিডিয়ায় বিপর্যয় উদ্ধারকারীদের বাঁচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। এবার সেই আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। সোমবার আনুমানিক ভোর ৫.০৭ মিনিট নাগাদ এই জোরালো কম্পন অনুভূত হয়। এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: প্রবল কম্পনে কেঁপে উঠল নিউজিল্যান্ড, জারি সুনামির সতর্কতা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে এই খবর জানানো হয়েছে। তবে সুনামির সতর্কতা জারি করা হয়নি এখনও। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় আফটার শক ও বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেই  আশঙ্কা করা হচ্ছে।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে,  ভূমিকম্পের উৎসস্থল ছিল নিকোবর দ্বীপপুঞ্জের পেরকা থেকে ২০৮ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ায় এবং ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় সুনামির আশঙ্কা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উল্লেখ্য, গতকালও ভূমিকম্প হয় উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ২.৫।

সর্বধিক পাঠিত

শেষ আটে জিম্বাবোয়ে, বিদায় অস্ট্রেলিয়া, টি-২০ বিশ্বকাপে চমক, ইতিহাস নেপালের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, সুনামির আশঙ্কা

আপডেট : ৬ মার্চ ২০২৩, সোমবার