পুবের কলম ওয়েব ডেস্ক: হাতে ছুরি কাঁচি আর ব্যাগে কাস্তে নিয়ে ঘোরেন কর্নাটকের গদাগ জেলার মুসথিকোপপার বাসিন্দা, চিকিৎসক–চাষী ডা. জি বি বিদিনহাল। পেশায় তিনি চিকিৎসক। শুধু চিকিৎসক নন, শল্যচিকিৎসকও। ফলে তার কাজ স্টেথোস্কোপ আর ছুরি, কাঁচি নিয়ে। চিকিৎসক হিসবে তিনি যথেষ্ঠ সফলও। কিন্তু মায়া ছাড়তে পারেন না চাষের। তাই রোগী দেখার কাজ শেষ হলেই ছুটে যান মাঠে। নিজের হাতেই বপন, রোপনের কাজ করেন।
যতখুশি কাদা মেখে বাড়ি ফিরে আসেন বেলায়। হাঠাৎ এমন শখ কেন পুষলেন ডা. বিদিনহাল? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আসলে তাঁর বাবা, মা কৃষিজীবী ছিলেন। নিজের এই অস্তিত্ব কখনও ভুলতে চান না তিনি। বিদিনহাল জানিয়েছেন, চিকিৎসা তাঁর পেশা হলেও চাষবাস তাঁর নেশা। তাই দিনে ২৫–৩০ জন রোগী দেখা শেষ হলে চলে যান মাঠে। এখানেই শেষ নয়, মাঠে চাষ করতে করতে সেই ফসল কোথায় বিক্রি করা যায়, সেই সব আইডিয়াও সংগ্রহ করেছেন তিনি। কোথায় ফসল বিক্রি করলে লোকসান হবে না, দু'টো টাকা বেশি মিলবে তার বিস্তারিত খোঁজ খবর রাখেন এই 'আনোখা' ডাক্তারবাবু। আর শুধু নিজের জমির ফসল বিক্রি নয়, ওই এলাকার যে কোনও কৃষক যদি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেন, কোথায় ফসল বিক্রি করলে দু'পয়সা লাভ হবে, তাদেরকে সঠিক জায়গা দেখিয়ে দেন তিনি। কিন্তু দিনের বেশিরভাগ সময় চিকিৎসা খাতে ব্যায় না করে ফসল বিক্রির পরামর্শ দিয়ে কি লাভ হয় এই দক্ষিণী চিকিৎসকের? এই জবাব দিয়েছেন তাঁর রোগীরা। রোগীদের মতে, সমাজসেবা করতে ভালোবাসেন ডাক্তারবাবু। তাই কখনও তিনি কৃষকের বন্ধু কখনও বা রোগীর। তাদের মতে, ডা. বিদিনহাল কখনও কোনও রোগীকে ফেরান না। দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেন তিনি। তাঁর একটি হাসপাতালও রয়েছে। ওই এলাকার প্রখ্যাত চিকিৎকদের মধ্যে, তিনি একজন। তাঁর এক রোগীর মতে, ডাক্তারবাবুর হাতে ম্যাজিক আছে। তিনি হাসিমুখে চিকিৎসা করেন। রোগীকে নিজের ভাইয়ের মত মনে করেন। বিশেষভাবে সক্ষম শিশুদের শিক্ষার সরঞ্জাম কিনতেও সাহায্য করেন তিনি। ৬৮ বছর বয়েসে ফিট থাকতে শরীরচর্চাও করেন । অন্যদেরও উৎসাহ জোগান। স্থানীয় ম্যারাথন প্রতিযোগীতায় বেশ কয়েকটি স্বর্ণপদকও পেয়েছেন তিনি। অনেকে তাঁর মানসিকতা দেখে বলছে, যারা চিকিৎসক হওয়ার পর গরীবের শুশ্রূষার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের একজনকে খুঁজে পেয়েছে গদাগ জেলার মানুষ।পেশায় ডাক্তার নেশায় চাষী, রোগী–কৃষক সকলকেই পথ দেখান ৬৮ বছরের চিকিৎসক
সামিমা এহসানা
প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২৩, ১২:০৭
আরও খবর
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
সরকারি গাড়ি ব্যবহারে কড়াকড়ি, ‘এক পদ, এক গাড়ি’ নীতি চালু করল কেন্দ্র
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
অসমে বন্যায় আরও ৭ জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭৫: ক্ষতিগ্রস্ত ৩.৩২ লাখ মানুষ
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
১ কোটি টাকার পুরস্কার ঘোষিত মাও নেতা মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
১ কোটি টাকার পুরস্কার ঘোষিত মাও নেতা মিসির বেসরা গ্রেপ্তার, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
‘ছাত্র-যুবদের আন্দোলনেই বিজেপির ব্যর্থতা প্রমাণিত’—সংসদে বললেন অভিষেক
‘ছাত্র-যুবদের আন্দোলনেই বিজেপির ব্যর্থতা প্রমাণিত’—সংসদে বললেন অভিষেক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য