পুবের কলম, ওয়েবডেস্ক: সংসদে আলোচনা ছাড়াই পাশ হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিল, এমনই অভিযোগ করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন অরুণ মিশ্র। তাঁর অভিযোগ, "পার্লামেন্টে একাধিক বিল আলোচনা ও বিতর্ক ছাড়াই পাশ করা হচ্ছে। রাম রাজ্যের যে আদর্শের কথা বলা হচ্ছে তার সঙ্গে পুরো বিপরীত হয়ে যাচ্ছে। রাম রাজ্যে এসব হত না।"
আরও পড়ুন:
এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কমলেশ্বর নাথের লেখা বই 'Yearning of Ram Mandir and Fulfillment'-এর উদ্বোধনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "রামরাজ্যে ধর্মীয় বিভেদ থাকে না।
এখানে গরিব ও ধনীদের মধ্যে কোনও ফারাক থাকে না। আমাদের সংবিধানের আসল লক্ষ্য হল রামরাজ্যকে আনা। সেখানে সব ধর্মের সমান গুরুত্ব। সকলের জন্য ন্যায় বিচার করা হয়। রামরাজ্য মানে সামাজিক উন্নতি ও সকলের জন্য সাম্যতা। এখানে গরীব ও বড়লোকদের মধ্যে কোনও বিভেদ নয়।"