পুবের কলম, ওয়েবডেস্ক: রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে ৫০০ টাকায়। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে এমনই প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। হায়দরাবাদে একটি জনসভা থেকে গতবছর সোনিয়া গান্ধি আশ্বাস দেন, কংগ্রেস যদি তেলেঙ্গানায় ক্ষমতায় আসে, তাহলে ৫০০ টাকায় রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। সেইসঙ্গে তিনি দাবি করেছিলেন, তাঁর এই প্রতিশ্রুতি কোনও চমক নয়, ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে।
আরও পড়ুন:
শিয়রে লোকসভা ভোট। আর তেলেঙ্গানা সরকার এবার সেই প্রতিশ্রুতি পূরণের দিকে একধাপ এগিয়ে গেল। আগামীকাল একটি অনুষ্ঠান থেকে ৫০০ টাকায় এলপিজি গ্যাস সহ বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা চালু করবে রেভান্থ সরকার।
আরও পড়ুন:
এআইসিসির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি চেভেল্লায় ‘গৃহ জ্যোতি’ স্কিমের অধীনে এই পরিষেবার সূচনা করবেন।
সেই স্কিমের অধীনে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করা পরিবারের জন্য ৫০০ টাকার এলপিজি গ্যাস সিলিন্ডার এবং বিনামূল্যের বিদ্যুৎ পরিষেবা চালু হবে। রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মন্ত্রী পোনম প্রভাকর বলেছেন যে, কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার বিধানসভা নির্বাচনের সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল তাই পূরণ করছে।আরও পড়ুন:
এই বিষয়ে মুখ্যমন্ত্রী রেভান্থ গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সঙ্গে একটি রিভিউ বৈঠক করেন। সেই বৈঠকে তিনি ৬টি গ্যারান্টি নিয়ে আলোচনা করেন। তার মধ্যে দুটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উপযুক্ত আবেদনকারিরা যারা 'প্রজা পালন', ও ‘গৃহ জ্যোতি' প্রকল্পে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছিল সে ব্যাপারে নিশ্চিত হতে।