পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের বোর্ড সদস্যদের নিয়ে ৯০তম বৈঠক অনুষ্ঠিত হয়। বেশ কয়েকটি বিষয় নিয়ে এ দিন বৈঠকে আলোচনা হয়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় ছিল এতদিন ঋণ পাওয়ার ক্ষেত্রে একজন সরকারি চাকরিজীবীকে গ্যারেন্টার হিসেবে বাধ্যতামূলক ছিল। সেই বিষয়টি এখন অনেকটাই সরলীকরণ করা হয়েছে।
আরও পড়ুন:
উকিল, চিকিৎসক, যাঁরা আয়কর দেন এবং যাঁরা ইতিমধ্যে ঋণ পরিশোধ করেছেন তাঁরাও গ্যারান্টার হতে পারবেন।
রাজমিস্ত্রীদের ট্রেনিং এবং মাশরুম চাষ পদ্ধতি ট্রেনিং নিয়ে আলোচনা হয়।আরও পড়ুন:
এ দিনের বৈঠকে মাওলানা আবদুস সামাদকে বিশেষ সংবর্ধনা দেন সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান পি বি সালিম ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিত্ত নিগমের সদস্য বিধায়ক আবদুল খালেক মোল্লা, বিধায়ক মিনহাজুল আরেফিন আজাদ, মাওলানা মীর আবদুস সামাদ, এমডি মৃগাঙ্ক বিশ্বাস, সংখ্যালঘু দফতরের বিশেষ সচিব সাকিল আহমেদ, জেনারেল ম্যানেজার তানিয়া পারভিন, ম্যানেজার জাহাঙ্গীর মল্লিক, চিফ অ্যাকাউন্ট অফিসার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
২১ আগস্ট নেতাজি ইন্ডোরের ইমাম সমাবেশ উপলক্ষে প্রস্তুতি খতিয়ে দে'ছেন মাওলানা শফিক কাসেমি। রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এ কে এম ফারহাদ কামরুল হুদা সহ অন্যান্যরা।
আরও পড়ুন: