পুবের কলম ওয়েবডেস্কঃ ভাবুন তো এমন একটা বাড়ি, যার কোন দেওয়াল নেই। ভাবছেন এ আবার কি ধরনের আজগুবি কথা। না একেবারেই আজগুবি নয়। গ্রীসেই রয়েছে এমন আশ্চর্য বাড়ি। ৫,৩৮১ বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই বাড়ি।

বিশ্বের সবচেয়ে সুন্দর এই বাড়ি।পাঁচটি শয়নকক্ষ, চারটি শৌচালয়, একটি প্রাইভেট বেসমেন্ট, লিফট, ইন্ডোর পুলসমৃদ্ধ এই বাড়িটির সর্বত্র দেখা মিলবে কেবল একটিই রঙের। সাদা। আর তার চারপাশ জুড়ে রয়েছে মনকাড়া সবুজের সান্নিধ্য। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রিসের (উপকূলবর্তী শহর ভলিয়াজেমিনির এই অভিনব বাড়িটি সম্প্রতি বিক্রি হতে চলেছে।
দাম উঠেছে ৬.৭৮ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ কোটি টাকা। ৫২ কোটি টাকায় বিক্রি হল গ্রীসের আশ্চর্য দেওয়ালবিহীন বাড়ি

এই বাড়িতে কোন দেওয়াল নেই, কিন্তু তা বলে কোন ভাবেই ব্যহত হবেনা আপনার গোপনীয়তা। লিভিং এবং ডাইনিংয়ের সঙ্গে রয়েছে আলাদা সুইমিংপুল এবং বাগান। রাতের আলোয় এই বাড়ি নাকি আরও মোহময়ী হয়ে ওঠে।