সুমিত দেঃ মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুল গড়িয়া এলাকায় একটি মাঠের মধ্যে বেশ কিছু নথিপত্র পুড়তে দেখা যায়। মাঠটি পাঁচিল দিয়ে ঘেরা। অভিযোগ, স্থানীয় কয়েক জন তৃণমূল নেতা সকালে লরি বোঝাই কাগজপত্র নিয়ে যান সেই মাঠে। সেখানে কাগজগুলি একসঙ্গে জড়ো করে আগুন ধরিয়ে দেন।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় সিবিআই।কাগজে সরকারি স্ট্যাম্প দেখে তদন্তকারীরা মনে করছেন সেগুলো নিয়োগ সংক্রান্ত কোনও নথি হতে পারে।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিবিআই তদন্তকারী আধিকারিক সহ বিশাল কেন্দ্রীয় বাহিনী।কাগজগুলি অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই নথিতেই হয়তো কোনও বড় রহস্য লুকিয়ে ছিল, সেই প্রমাণ লোপাটের চেষ্টা চলছিল বলে অনুমান সিবিআই তদন্তকারী আধিকারিকদের।