পুবের কলম, ওয়েবডেস্ক: কপ্টার দুর্ঘটনায় আঘাত পাওয়ার প্রায় ১৫ দিন পরে আজ নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধীর গতিতে হাঁটছেন তিনি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৭শে জুন উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে তাঁর কপ্টারের জরুরি অবতরন হয়।
সেই সময় কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। হাসপাতালে ভর্তি হতে বললেও অসম্মতি প্রকাশ করে চিকিৎসকদের তত্ত্বাবধানে কালীঘাটের বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি।আরও পড়ুন:
গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করে জমে থাকা ফ্লুইড বের করেন চিকিৎসকরা। দুর্ঘটনার ২ সপ্তাহ পর অবশেষে বুধবার দুপুরে নবান্নে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।