আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ কলকাতা পুরসভায় ক্ষমতায় এসেছে তৃণমূল। আজ সকাল ৮টা থেকে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর, চন্দননগর পুরনিগমের ভোটের গণনা শুরু হবে। কোন দল আসবে ক্ষমতায় আপাতত তার জন্যই টানটান অপেক্ষা।
আরও পড়ুন:
গত শনিবার ১২ ফেব্রুয়ারি ওই চারটি পুরনিগমে ভোট হয়েছিল।
দু'দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ভোটের ফলাফল। সেজন্য স্ট্রংরুম ও গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গণনাকেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় আছে। মোতায়েন করা হয়েছে সশস্ত্র এবং লাঠিধারী পুলিশ। গণনাকেন্দ্রের বাইরে আছে আরটি মোবাইল ভ্যান, কুইক রেসপন্স টিম আছে।আরও পড়ুন: