পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পর থেকেই একের পর এক হুঁশিয়াড়ি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে সেনা সরানো নিয়ে একাধিক তোপের মুখে পড়তে হচ্ছে বাইডেনকে। এবারও তার নিজের অবস্থান থেকে সরলেন না মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক চাপান-উতোরের মধ্যে তিনি জানিয়ে দিলেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়ে তাঁর অবস্থান সঠিক ছিল।
তিনি বলেন, যারা আমেরিকার ও তার মিত্রদের ক্ষতি করতে চায়, আমেরিকা কখনও তাদের ভুলে যাবে না, আর ক্ষমা করবে না।আরও পড়ুন:
কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে শয়ে শয়ে মানুষের মৃতুর দিনেও একইভাবে সোচ্চার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন সেই বলেছিলেন, এই ঘটনার পিছনে থাকা অপরাধীদের খুঁজে বের করা হবে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১ আগস্ট মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় একইভাবে সোচ্চার হলেন প্রেসিডেন্ট বাইডেন।
মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে তাঁর অবস্থান সঠিক ছিল বলে জানান তিনি। আফগান যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে তিনি তাঁর বক্তৃতায় ঘোষণা দেন।আরও পড়ুন:
৩০ আগস্ট আফগানিস্তান থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এর মধ্যে দিয়ে আমেরিকার ২০ বছরের আফগান যুদ্ধের অবসান ঘটে।
সেনা প্রত্যাহার করতে গিয়ে অব্যবস্থাপনার পাশাপাশি যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হয়। এমনকি কিছু মার্কিন নাগরিককে আফগানিস্তান থেকে নিরাপদে সরিয়ে আনতে ব্যর্থ হয়েছে বাইডেন প্রশাসন। এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনাও শুরু হয়েছে। এই বিরুদ্ধ পরিস্থিতিতে ফের সেনা প্রত্যাহার নিয়ে প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।আরও পড়ুন:
পাশাপাশি জঙ্গি হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ দেড় শতাধিক আফগান নাগরিক নিহতের ঘটনাকে স্মরণ করে বাইডেন বলেন, প্রচণ্ড চাপ ও ঝুঁকির মধ্যে সেনা সরাতে হয়েছে। নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।