আইভি আদক, হাওড়াঃ লাইনচ্যুত হলো একটি পণ্যবাহী ট্রেন। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে। হাওড়ার সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ওই ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ব্যাহত হয় হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন পরিষেবা। জরুরি ভিত্তিতে ওই লাইনচ্যুত ট্রেনটিকে অন্য লাইনে সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন দক্ষিণ-পূর্ব রেলের অধিকারিকরা।
যদিও এর জেরে এখনও ওই শাখাতে কোনও ট্রেন বাতিল হওয়ার খবর পাওয়া যায়নি।আরও পড়ুন:

দুর্ঘটনায় হতাহতের খবর নেই। টাটা স্টিল এক্সপ্রেস এবং তিরুচিরাপল্লী এক্সপ্রেস দুর্ঘটনার জেরে আটকে পড়ে। লোকাল ট্রেন চলাচল ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে, দক্ষিণ-পূর্ব রেল সূত্রে এখনো কিছু জানানো হয়নি।ভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস।
আরও পড়ুন: