০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পুরানো বাসের মেয়াদ শেষের আগেই রাজ্যকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ আপাতত স্বস্তি পেলেন মেয়াদ উত্তীর্ণ বাস মালিকেরা। সোমবার বাসের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যের মুখ্যসচিব বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। একক বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, শহর ও শহরতলির বিভিন্ন রুটে ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ হচ্ছে কয়েক হাজার বাসের। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মতো সেই বাস বাতিলের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। সেই নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাস মালিকরা। সেই মামলায় পরিপ্রেক্ষিতে এ দিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সম্প্রতি জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছে, ১৫ বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তায় নামানো যাবে না। হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে, সেই নির্দেশ মতো পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করে। বেসরকারি বাস মালিকদের সংগঠন নিজেরা বৈঠকের পর সিদ্ধান্ত নেয় যে, তারা এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। এরপর ৫০টির বেশি রুটের মালিকরা একযোগে হাইকোর্টের কাছে আবেদন জানান, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য।

বাস মালিকদের দাবি, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন বেসরকারি বাসের মালিকরা তাঁদের বাস চালাতে পারেননি। দীর্ঘদিন ভাড়া না বৃদ্ধি হওয়ায় তাঁদের ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে তাঁদের বাস কেনার সামর্থ্যও নেই। একইসঙ্গে আগের তুলনায় রাস্তায় কম বাস চলে। ফলে দূষণ তেমন হয় না বলেই দাবি বাস মালিকদের। মামলাকারীদের তরফে বলা হয়, ২৪ নম্বর রুটে প্রায় ৩৯টি বাস রাজ্য সরকারের জারি করা নির্দেশিকার ভিত্তিতে এ মাসেই বাতিল হওয়ার কথা। এরকম আরও একাধিক রুট রয়েছে। অতিমারিতে দু’বছর সেইভাবে বাস চালানো সম্ভব হয়নি। তাই অতিরিক্ত সময় বা মেয়াদ বাড়ানো হোক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সব মার্কিন ঘাঁটি ধ্বংস, নিখুঁতভাবে টার্গেটে হামলা করছে ইরান: প্রাক্তন মার্কিন সেনা কর্নেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুরানো বাসের মেয়াদ শেষের আগেই রাজ্যকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের

আপডেট : ৪ নভেম্বর ২০২৪, সোমবার