মোল্লা জসিমউদ্দিন: মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সন্দেশখালি কান্ডে মূল অভিযুক্ত শাহজাহান শেখ এর পুরাতন তিন খুনের মামলার শুনানি চলে। সন্দেশখালির বিজেপি কর্মী খুনের অভিযোগ রয়েছে এই মুহূর্তে সিবিআই হেফাজত থাকা শেখ শাহজাহানের বিরুদ্ধে। খুনের মামলার শুনানিতে এবার সংশ্লিষ্ট মামলাগুলির কেস ডাইরি তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানিতে কেস ডায়েরি আনার নির্দেশ দেওয়া হয়েছে। ততদিন নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়া স্থগিত থাকবে।
আরও পড়ুন:
সন্দেশখালির ন্যাজাটে তিন বিজেপি নেতা খুনের অভিযোগ উঠেছিল এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। নিহতদের নাম সুকান্ত মণ্ডল, তপন মণ্ডল এবং প্রদীপ মণ্ডল। এই ঘটনার পর বেশ কিছুদিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহা এরপর আদালত জামিন নেন শাহজাহান। পরবর্তী সময়ে সিআইডি খুনের মামলায় তদন্ত শুরু করার পর চার্জশিট থেকে শাহজাহানের নাম বাদ দেয় বলে অভিযোগ ওঠে।৩ বিজেপি কর্মী খুনের ঘটনায় ন্যাজাট থানায় খুন ও অস্ত্র আইনে শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়।
আরও পড়ুন:
বিজেপির দাবি , -'অভিযোগপত্রে নাম থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের নাম ছিল না চার্জশিটে।' অন্যদিকে, সন্দেশখালির ঘটনার পরও গা ঢাকা দেন শেখ শাহজাহান। এই সংক্রান্ত এক মামলার শুনানির সময়ে কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছিল, -'গত ৪ বছরে ৪৩ টি এফআইআর হয়েছে, যার মধ্যে ৪২টি মামলায় চার্জশিট পেশ হয়েছিল'। কিন্তু কলকাতা হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেছিল যে,-' ৪২টি মামলার চার্জশিট দিতে কেন ৪ বছর সময় লেগেছে'।
আরও পড়ুন:
সন্দেশখালি ঘটনায় ফেরার হওয়ার ৫৫ দিনের মাথায় গ্রেফতার করা হয় শাহজাহানকে।
গত ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সন্দেশখালি ঘটনায় ফেরার হওয়ার ৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হয় শাহজাহানকে। বর্তমানে শাহজাহান সিবিআই হেফাজতে রয়েছেন।ঠিক এইরকম পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উঠে নিম্ন আদালতে চলা পুরাতন তিন খুনের মামলা। আগামী শুক্রবার এই মামলার কেস ডায়েরি তলব করেছে হাইকোর্ট। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।