আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ রবিবার পবিত্র ঈদুল আযহা। এদিন ভারত, বাংলাদেশ সহ আশপাশের দেশে ঈদ উদযাপিত হবে। ঈদের নামায শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন মুসলমানরা।
আরও পড়ুন:
আল্লাহর জন্য নিজের জান-মাল ও প্রিয়তম জিনিস সন্তুষ্টচিত্তে বিলিয়ে দেওয়ার মহান শিক্ষা নিয়ে প্রতি বছর ঈদুল আজহা ফিরে আসে মুসলমানদের মাঝে।
আরও পড়ুন:
সামর্থ্য অনুযায়ী পশু কোরবানির মধ্য দিয়ে এই ঈদ উদযাপিত হয়ে থাকে। ঈদের দিন ছোট-বড় সবাই উৎসবের আমেজে ঈদগাহে নামায আদায় করেন। নিজের ও পরিবার-পরিজনসহ দেশবাসী তথা মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করে সবাই।
আরও পড়ুন: