পুবের কলম ওয়েবডেস্ক: দ্য কাশ্মীর ফাইলস। বিকৃত, অর্ধসত্য নির্ভর সিনেমা। ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী যে আরএসএস মানসিকতার লোক তা বোধকরি অজানা নয়। অনুপম খের ও মিঠুনও বিজেপির ঘরের লোক। এই ছবি নিয়ে মোদীজি বেজায় উৎসাহী। বিজেপি শাসিত বহু রাজ্যে ছবিটি শুল্কমুক্ত করে দেওয়া হয়েছে। ব্যাপকহারে প্রচার মাধ্যমকে কাজে লাগানো হচ্ছে। উদ্দেশ্য একটা অর্ধসত্য ন্যারেটিভ রচনা। কাশ্মীরি পণ্ডিতদের ওপর যে অত্যাচার হয়েছে সে কথা অস্বীকারের উপায় নেই। কিন্তু কাশ্মীরি আম জনতার উপর অত্যাচারের কাহিনী তার থেকেও দীর্ঘ।
একদিকে সন্ত্রাসবাদীদের হাতে তাদের প্রাণ গিয়েছে অন্যদিকে ভারতীয় সেনার বুলেটে। তবে এই সিনেমাতে সাধারণ কাশ্মীরিদের যন্ত্রণার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি।আসলে এতদিন বিজেপি কাশ্মীরি পণ্ডিতদের ইস্যুকে সামনে রেখে রাজনীতি করেছে।কিন্তু তাদের জন্য কিছু করেনি। নাকের বদলে নরুনের মত এবার তাই কাশ্মীরি পণ্ডিতদের জন্য সিনেমা বানানো হয়েছে। বিজেপি তার ইস্তেহারে বলেছিল কাশ্মীরি পন্ডিতদের নিজের বাসভুমিতে পাঠিয়ে দেওয়া হবে। তারা সেখানেই থাকবেন। কিন্তু আজও তা হয়নি। এখন কাশ্মীরে ৩৭০ ধারায় নেই। তাহলে বাধ সাধছে কি ! যোগীর ফর্মুলা হল মুসলিম শাসকদের নাম ও পরিচয় বহন করে এমন জায়গাগুলির নাম পরিবর্তন। এবার বোধহয় আরএসএসের থিঙ্কট্যাঙ্ক সিনেমা বানিয়ে নয়া ন্যারেটিভ রচনার কাজ চালিয়ে যাবে।এরা জানে সাধারণ মানুষ তেমন একটা লেখাপড়া করে না। ফলে অর্ধসত্য নিবন্ধ লিখে সেই প্রচারটা হবে না। যেটা একটা সিনেমাতে সম্ভব। প্রধানমন্ত্রী মোদি নিজেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামক এই বিভেদমূলক ছবিটির সাফল্য কামনা করেছেন। মুভিটিতে যে ৬৫০জন কাশ্মীরি পণ্ডিতকে হত্যা করার কাহিনী বর্ণনা করা হয়েছে, এই পরিসংখ্যান কোথা থেকে এল? তার কোনও স্পষ্ট জবাব কিন্তু কেউই দিচ্ছেন না। হিন্দু কাশ্মীরি পণ্ডিতরাই হচ্ছেন কাশ্মীরের আসল ভূমিপুত্র। আর কাশ্মীরি মুসলিমরা হচ্ছেন বহিরাগত! এই ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কাশ্মীরে এখনও হাজার হাজার মুসলিম যুবক নিরুদ্দেশ রয়েছে। তাদের মা, বোন ও স্ত্রীরা জানতে চান, তাদের সন্তান বা স্বামী বেঁচে আছে না নিহত হয়েছে। হিউম্যান রাইটস অর্গানাইজেশন বা মানবাধিকার সংস্থাগুলি এই প্রশ্নে বার বার কাশ্মীর প্রশাসন ও ভারত সরকারকে অনুরোধ করেছে, সঠিক জবাব তুলে ধরতে। কিন্তু সরকার এই বিষয়ে নিরুত্তর। কাশ্মীরে যে এক লক্ষেরও বেশি তরুণ নিহত হয়েছে। তাদের পরিবারের জন্য কারও কোনও সহানুভূতি নেই। তাদের নিয়ে ছবি বানানো হলে নির্ঘাৎ দেশদ্রোহী মামলা দায়ের হবে। এমনিতেই কাশ্মীরি সাংবাদিকদের বিরুদ্ধে ইউপিপিএ দেওয়া হচ্ছে। তাহলে মুভি বানালে তার ফলে যে কি হবে তা বুঝতে কি খুব অসুবিধা হচ্ছে ?আরও খবর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
কয়লা বণ্টন মামলায় ক্লিনচিট মনমোহন সিংকে: ফৌজদারি মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর