আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কলকাতায় বন্ধ করতে হবে সমস্ত হুক্কা বার। শুক্রবার এই মর্মে নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। লুকিয়ে হুক্কা বিক্রি করলে সেই বারের লাইসেন্স তৎক্ষণাত বাতিল করা হবে।কলকাতারর বিভিন্ন হুক্কাবারে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে এইধরনের একের পর এর এক অভিযোগ কলকাতা হাইকোর্টে জমা পড়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন:
টক টু মেয়র’ কর্মসূচির শেষে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নতুন কাউকে হুক্কা বার খোলার অনুমতি তো দেওয়া হবেই না, পাশাপাশি যে সমস্ত বারের হুক্কা পাওয়া যায়, তাদেরও যত শীঘ্র সম্ভব হুক্কা বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। দু-একদিনের মধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। অর্থাৎ শহরের হুক্কাপ্রেমীরা আর হুক্কার স্বাদ নিতে পারবেন না। হুক্কা বারের আড়ালে মাদকের রমরমা কারবারের জন্যই এই কড়া পদক্ষেপ নিল পুরসভা।
আরও পড়ুন: