পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির পাশাপাশি টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হরিয়ানাও। ইতিমধ্যে রাজ্যের একাংশ জলমগ্ন। বাড়ি-ঘরের ভিতরে ঢুকে গেছে জল। চরম  দুর্ভোগের শিকার স্থানীয় বাসিন্দারা।
অথচ পাত্তা নেই স্থানীয় বিধায়কের। খোঁজ পর্যন্ত  নেননি তিনি। এই পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে যেতেই ‘রুদ্র মূর্তি’ ধারণ করে স্থানীয় এক বাসিন্দা। এলাকা পরিদর্শনে আসা বিধায়ককে সপাটে মারেন চড়।
বুধবার ঘটনাটি ঘটেছে কৈথাল এলাকায়। জানা গেছে, জননায়ক জনতা পার্টির বিধায়ক তিনি। নাম ঈশ্বর সিং। এদিন  বন্যা বিধ্বস্ত বিধানসভা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন তিনি৷ এলাকায় পৌঁছানো মাত্রই  বিধায়ককে ঘিরে ধরেন স্থানীয়রা।
তারপরেই এই ঘটনা ঘটে। এই ঘটনার পরেই ভিড় থেকে বিধায়ককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনাপ্রসঙ্গে ঈশ্বর সিং-কে জিজ্ঞাসা করা হলে  সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,  ওই বৃদ্ধার বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপ নেবেন না তিনি। টানা বৃষ্টির জেরে ঘর বাড়িতে জল ঢুকেছে। মাথার ওপর ছাদ থেকেও ছাদ নেই এদের। চরম অবসাদেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

https://twitter.com/ANI/status/1679168264868626432?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679168264868626432%7Ctwgr%5E2ab3853eaf07c1052290cb078f19eed6abc8f901%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fwoman-slaps-jjp-mla-ishwar-singh-during-visit-to-flood-hit-areas-in-haryana-4202429