পুবের কলম ওয়েবডেস্কঃ জাতি-ধর্ম নির্বিশেষে দুস্থদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করে চলেছে টোকিওর ওৎসুকা মসজিদ কর্তৃপক্ষ। পবিত্র রমযান মাসের প্রত্যেক দিন বিকাল থেকে মসজিদে খাবার তৈরির কাজে লেগে যান বহু ধর্মের স্বেচ্ছাসেবী। অর্থনৈতিক মন্দার কারণে প্রতিদিন ইফতারের সময় মসজিদের বাইরে জড়ো হন অনেকে। মসজিদ কর্তৃপক্ষ এদের সবাইকে ইফতার বিতরণ করছে। মসজিদের পাশাপাশি স্থানীয় একটি পার্কেও ইফতার বিতরণ করা হচ্ছে।
ভারতীয় ও পাকিস্তানি স্বেচ্ছাসেবীরা বিরিয়ানি, মুরগির মাংস ও ভাত রান্না করছেন। এগুলি প্যাকেটে ভরছেন অন্য স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন টোকিওর ইকেবুকুরো পার্কে প্যাকেটগুলি বিতরণ করা হচ্ছে। স্থানীয় সময় ৫টা ৪০ মিনিটের দিকে পার্কে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের এই ইফতার দেওয়া হয়। স্বেচ্ছাসেবীদের মধ্যে পাকিস্তানের শের ফারুক একজন। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে টোকিওর পার্কে জড়ো হওয়া গৃহহীন ও বেকারদের মধ্যে খাবার বিতরণ করে চলেছেন। ইফতার বিতরণে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন অনেক জাপানি শিক্ষার্থীও। মসজিদের ইমাম বলেন, ‘প্রতিদিন ইফতারে ৫০০ মানুষকে খাবার বিতরণ করা হচ্ছে। অর্থনৈতিক সংকটে বেকার হয়ে পড়া জাপানিরা ইফতারির প্যাকেটের জন্য লাইনে দাড়াচ্ছেন। মসজিদের দরজা থেকে কেউ খালি হাতে ফিরছেন না।প্রতিদিন ইফতার বিতরণ করছে টোকিওর মসজিদ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২, ১৩:৪৪
আরও খবর
দমদম বিমানবন্দর চত্বর থেকে সরছে ঐতিহাসিক বাঁকড়া মসজিদ, বন্ধ করা হল নমাজ ও এন্ট্রি পাস
হজযাত্রী বাড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে নিয়ে বিশেষ কর্মশালা হজ কমিটির
উত্তরপ্রদেশে গভীর রাতে চলল বুলডোজার, মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন
সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র