পারিজাত মোল্লা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে ছিল পুরসভায় সিবিআই তদন্ত বিষয়ক মামলা।এদিন পুরসভা নিয়োগ মামলায় বিশেষ বেঞ্চ গঠনের আবেদন করে থাকে রাজ্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য।
আরও পড়ুন:
রাজ্যের আবেদনের ভিত্তিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলা পাঠালেন প্রধান বিচারপতি। নতুন বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হবে।
পুরসভা নিয়োগ সংক্রান্ত মামলায় অবকাশকালীন বেঞ্চে রাজ্য দারস্থ হলেও, সেখানে কোনও কোন স্বস্তি পায়নি রাজ্য।এর আগে পুরসভা নিয়োগ মামলায় অবকাশকালীন বেঞ্চে রাজ্যের অস্বস্তি বেড়েছিল।আরও পড়ুন:
রাজ্য সরকারের আবেদন করা মামলা থেকে অব্যহতি নেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায়। এরফলে সেই মামলা চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের গ্রেফতারির পরই পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও একাধিক অভিযোগ উঠে আসে।
তদন্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।আরও পড়ুন:
একাধিকবার আদালতে কেন্দ্রীয় তদন্তকারী দাবি করেছেন, -' অয়ন শীলের সংস্থার মাধ্যমে রাজ্যের অন্তত ৬০ টি পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। ইডি-র হিসাবে পুরনিয়োগে কম করে ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে'। বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেয়। এরপর রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
আবার এই মামলা সুপ্রিম কোর্ট হয়ে কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং বেঞ্চ বদল হয়।সেক্ষেত্রে নব নিযুক্ত সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহাও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন।আরও পড়ুন:
বিচারপতির সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিনহার ডিভিশন বেঞ্চে মামলা করে। বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় সরে দাঁড়ানোয় মামলা ফেরত যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। ইতিপূর্বে আর একটি ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি তাদের বিচার্য বিষয় নয় জানিয়ে। এরপর এদিন নুতন বেঞ্চ গঠন করে দিলেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।