আইভি আদকঃ হাওড়াতে আগামী দু'মাসের মধ্যে 'মা ক্যান্টিনে'র সংখ্যা এক থেকে বেড়ে চারটি করা হচ্ছে। শনিবার দুপুরে হাওড়া পুরসভায় এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন দুপুরে হাওড়া পুরভবনে নগর জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শুধু মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রেই একটি 'মা ক্যান্টিন' চালু রয়েছে। পুরনিগম সূত্রের খবর, আগামী দু'মাসের মধ্যে উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া এবং শিবপুর বিধানসভা কেন্দ্রে আরো তিনটি নতুন 'মা ক্যান্টিন' চালু হবে।
ইতিমধ্যেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিবপুর এবং দক্ষিণ হাওড়ার পুরনিগমের নিজস্ব জায়গাতেই 'মা ক্যান্টিন' চালু হচ্ছে। এবং সেই কাজ অনেকটাই এগিয়েছে। তবে উত্তর হাওড়ায় 'মা ক্যান্টিন' কোথায় চালু করা হবে কিছুদিনের মধ্যেই সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়া পুরদপ্তরে নগর জীবিকা মিশনের আধিকারিকদের নিয়ে এদিনের বৈঠক প্রসঙ্গে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, নগর জীবিকা মিশনের আধিকারিকদের নিয়ে আমরা পুরসভায় এদিন একটি বৈঠকে মিলিত হয়েছিলাম। যার মূল আলোচনাই ছিল 'মা ক্যান্টিন' চালু করার বিষয়ে। ইতিমধ্যে মধ্য হাওড়ায় 'মা ক্যান্টিন' চালু রয়েছে। আমরা চেষ্টা করছি আগামী দু'মাসের মধ্যে হাওড়া পুরনিগম এলাকার আরও তিনটি বিধানসভা কেন্দ্রে 'মা ক্যান্টিন' চালু করা। দক্ষিণ হাওড়া, শিবপুর এবং উত্তর হাওড়ায় এই 'মা ক্যান্টিন' চালু হবে। দক্ষিণ হাওড়া এবং শিবপুরে অনেকটাই এর কাজ এগিয়েছে। সেখানে আমাদের পুরসভার জায়গা রয়েছে। সেখানেই এই ক্যান্টিন চালু করা হবে। উত্তর হাওড়ার বিষয়েও খুব শীঘ্রই আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমাদের লক্ষ্য রয়েছে, আগামী দু'মাসের মধ্যে আরও তিনটি 'মা ক্যান্টিন' চালু করা। এর ফলে ওইসব বিধানসভা এলাকায় পিছিয়ে পড়া আর্থিকভাবে দুর্বল মানুষ মাত্র পাঁচ টাকার বিনিময়ে ভাত, ডাল, ডিমের তরকারি পাবেন। এতে সেখানকার মানুষের অনেক উপকার হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পকে সার্থক রূপ দিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।হাওড়া পুর এলাকায় আগামী দু'মাসের মধ্যে 'মা ক্যান্টিনে'র সংখ্যা এক থেকে বেড়ে চার হচ্ছে
অর্পিতা লাহিড়ী
প্রকাশিত:
২৫ জুন ২০২২, ১৩:৩৮
আরও খবর
দুর্নীতির অভিযোগ, তৃণমূল নেতার মাথা অর্ধেক মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গ্রামে
সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান
হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত
মেয়ের মৃত্যুশোকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা হাওড়ার দম্পতির, লঞ্চ কর্মীদের চেষ্টায় উদ্ধার
ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা
ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা
চলন্ত অবস্থায় দু'ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা
চলন্ত অবস্থায় দু'ভাগ ফলকনুমা এক্সপ্রেস, ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা
মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা
মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা
National e-Governance Awards পেতে চলেছে হাওড়ার বানেশ্বরপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত
National e-Governance Awards পেতে চলেছে হাওড়ার বানেশ্বরপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত
হাওড়ার প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
হাওড়ার প্লাস্টিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর