পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ত্রিপুরা পুরসভার ভোটগ্রহণ।
আরও পড়ুন:
বেলাগাম হিংসা, টানা উত্তেজনা, শীর্ষ আদালতে দায়ের হওয়া মামলা,টানা কয়েকদিন ধরে চলা এই পরিস্থিতির মধ্যে দিয়েই শুরু হয়ে গেল ত্রিপুরা পুরসভার নির্বাচন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার মোট ২২২ টি আসনে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যার ৫.৯৪ লাখ। মোট ৭৮৫ জন প্রার্থীর ভাগ্য ভোটবাক্সে বন্দী হবে।
আরও পড়ুন:
প্রতিটি বুথে ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) মোতায়েন করা হয়েছে। স্ট্রংরুম এবং সরকারি প্রেসে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৫০ সিআরপিএফ থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বাড়তি ১৫ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশন সূত্রে খবর, আগরতলার প্রতিটি বুথে পাঁচজন সশস্ত্র জওয়ান থাকবে।
বাকি রাজ্যে চারজন জওয়ান মোতায়েন থাকবেন।আরও পড়ুন:
মোট ২০ টি পুর অঞ্চলের (আগরতলা পুরনিগম, ১৩ পুর পরিষদ এবং ছ'টি নগর পঞ্চায়েত) ৩৩৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২ টি ওয়ার্ডে জিতে গিয়েছে বিজেপি। সেই হিসেবে ১৪ টি পুর অঞ্চলে ভোটগ্রহণ করা হচ্ছে । মোট বুথের সংখ্যা ৬৪৪। ৩৭০ টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ‘স্পর্শকাতর’ বুথের সংখ্যা ২৭৪।