পুবের কলম প্রতিবেদক: এক মাসের মধ্যে দ্বিতীয়বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। এমনিতেই দাম বৃদ্ধি নিয়ে মধ্যবিত্তরা নাজেহাল। আবারও গ্যাসের দামবৃদ্ধি নিয়ে বিরক্ত রাজ্যবাসি। বুধবার গভীর রাতে দাম বৃদ্ধির পর আবারও বাড়ল আমজনতার খরচ। চলতি মাসে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম । তাও মাত্র ১২ দিনের মাথায়।
এবার থেকে এলপিজি সিলিন্ডার কিনতে খসাতে হবে অতিরিক্ত অর্থ গুনতে হবে আমজনতাকে । বুধবার গভীর রাত থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বেড়েছে আরও ৩ টাকা। ফলে কলকাতায় এধরনের সিলিন্ডারের দাম দাঁড়াল ১০২৯ টাকা। দেশের অন্যান্য শহর যেমন মুম্বই এবং দিল্লিতে রান্নার সমপরিমান এলপিজি গ্যাসের দাম দাঁড়িয়েছে ১০০৩ টাকা এবং চেন্নাইতে দাম দাঁড়িয়েছে ১০২৯ টাকা। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই ৫০ টাকা বাড়ে রান্নার গ্যাসের। কলকাতায় প্রথমবার হাজার টাকার গণ্ডি ছাড়ায় রান্নার গ্যাসের দাম। একই মাসে এবার দ্বিতীয়বারের জন্য বাড়ল গ্যাসের দাম ।আরও পড়ুন:
১৪.২ কেজির রান্নার গ্যাসের পাশাপাশি, বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারেরও মূল্যও। বৃহস্পতিবার থেকে আরও ৮ টাকা বাড়ল এধরনের সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে দিতে হবে ২৪৫৪ টাকা। মুম্বইয়ে এধরনের সিলিন্ডারের দাম পড়বে ২৩০৬টাকা ও দিল্লিতে দাঁড়াবে ২৩৫৪ টাকায়। এধরনের সিলিন্ডারের দাম বাড়ার অর্থ আরও দামী হবে রেস্তরাঁয় খাওয়ার খরচও।
আরও পড়ুন:
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মেটার পর থেকে ঊর্ধ্বমুখী জ্বালানির দাম। পেট্রল-ডিজেলের সঙ্গে পাল্লা দিচ্ছে রান্নার গ্যাসও। হাজারের গণ্ডি ছাড়িয়েছে এই দাম। ওয়াকিবহাল মহল বলছে, এই মূল্যবৃদ্ধির পিছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার দরুন আন্তর্জাতিক বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। সেই পরিস্থিতি সামাল দিতে দেশের বাজারেও বাড়ছে জ্বালানির দাম। আর জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় মাথায় হাত আমজনতার।