পুবের কলম ওয়েবডেস্কঃ কৃষকদের সাহায্য করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন কিষাণ ড্রোন পরিষেবা । শুক্রবার এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী ।
আরও পড়ুন:
এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন এটি একবিংশ শতাব্দীর আধুনিক কৃষি সুবিধার দিকনির্দেশনার একটি নতুন অধ্যায়। আমি নিশ্চিত যে এই সূচনা শুধুমাত্র ড্রোন সেক্টরের উন্নয়নে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে না।
এছাড়াও সীমাহীন সম্ভাবনা বাড়িয়ে দেবে।’আরও পড়ুন:
দেশের মোট ১০০টি শহরে শুরু হল এই পরিষেবা। কীটনাশক স্প্রে করার জন্য এই ড্রোন পরিষেবা ব্যবহার করা হবে।
আরও পড়ুন:
চলতি বাজেটেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন কৃষকদের দেওয়া হবে প্রযুক্তিগত সাহায্য।
এই কিষান ড্রোন পরিষেবার সাহায্যে জমিতে সার, জল ,কীটনাশক দেওয়ার জন্য সুবিধা পাবেন কৃ্ষকরা।আরও পড়ুন:
শুধু তাই নয়, জমিতে ফসলের অবস্থান জানাও অনেকটা সহজ হবে মনে করছেন কৃষকরা।
আরও পড়ুন:
তবে এই প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি চলতি বাজেটে রাসায়নিক মুক্ত কৃষিকাজের ওপরেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরজন্য বাজেটে প্রাথমিক ভাবে গঙ্গার দুপাশে এই রাসায়নিক বিহীন জৈব পদ্ধতিতে কৃ্ষিকাজ শুরু করার প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে।শনিবার থেকে দেশজুড়ে শুরু হল এই কিষাণ ড্রোন পরিষেবা।