পুবের কলম ওয়েবডেস্কঃ রাজনীতি বড়বালাই, মতুয়াদের মন পেতে ফের মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৯ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগরে শুরু হবে বারোনি মেলা। তাতেই ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীকে ভার্চুয়ালি উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর।

শুধু মোদিই নন উপস্থিত থাকতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

রাজনৈতিক বিশ্লেষ্কদের মতে এই মূহুর্তে বঙ্গ বিজেপিতে শান্তনুর অবস্থা যথেষ্ট কোণঠাসা। তাই মোদিকে যদি ভার্চুয়ালি হাজির করতে পারেন তাহলে শান্তনুর বঙ্গ  বিজেপিতে সাম্প্রতিক অবস্থান কিছুটা  হলেও পাল্টাবে।

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, “ইতিমধ্যেই  মাননীয় প্রধানমন্ত্রী শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

পিএমও দফতর থেকে এও জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ২৯ তারিখ বিকাল সাড়ে চারটে নাগাদ মতুয়া ধর্মমেলাকে সম্বোধিত করবেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যাতে মানুষ আসতে পারেন তাই প্রধানমন্ত্রী,রেলমন্ত্রী সুবিধা করে দিয়েছেন। এটা মতুয়া সমাজকে ও ঠাকুরের জন্মদিনে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে। আগে তা কখনই করা হয়নি। এটা আমাদের কাছে বড় পাওয়া।”