০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট

পুবের কলম, ওয়েবডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর এবার শুক্রবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা ফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, দুপুর ১ টায় প্রকাশ করা হবে রেজাল্ট। দুপুর ২টো ৩০ মিনিট থেকে বোর্ডের অফিসিয়াল wbjeeb.nic.in, wbjeeb.in. এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

১১ জুলাই পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা আবহে তা পরীক্ষা পিছিয়ে যায়। পরীক্ষা হয় ১৭ জুলাই। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯২ হাজার।

আগে জানানো হয়েছিল ১৪ আগস্ট ফল প্রকাশিত হবে। তবে নির্ধারিত দিনের আগেই ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, পড়ুয়ারা যাতে ভিন রাজ্যে না যান, সেজন্য এবার ১৫ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে তিন দফার কাউন্সেলিং।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুক্রবার প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার রেজাল্ট

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার