০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাওড়ায় পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে, উস্কানিমূলক ভিডিও পেলেই কড়া ব্যবস্থা: এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

পুবের কলম, ওয়েবডেস্ক: হাওড়ায় পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে বলে জানালেন এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানান তিনি। এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন, হাওড়ার পরিস্থিতি আগের চেয়ে অনেক নিয়ন্ত্রণে। অশান্তি রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। উস্কানিমূলক ভিডিও পেলেই কড়া ব্যবস্থা। শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজ্য পুলিশ তৎপর। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সাংবাদিক বৈঠক থেকেই গুজব না ছড়ানোর বার্তা দেন। এদিন তিনি জানান, আজ থেকে হাওড়ায় ইন্টারনেট ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। তবে এখনও ১৪৪ ধারা জারি আছে। আরও তিনদিন থাকবে।

আরও পড়ুন: বয়স্কদের বাড়ি গিয়ে শুনানির নির্দেশ অমান্য, ‘পুনরাবৃত্তি’ হলে কড়া ব্যবস্থা জানাল কমিশন

পরিস্থিতি অনুযায়ী ১৪৪ ধারা নির্দেশ তুলে নেওয়া হবে। অশান্তিপ্রবণ এলাকায় টহলদারি চলছে। হাওড়া পুলিশ কমিশনারেটে ১৭টি মামলা দায়ের হয়েছে। ঘটনায় ২০০ জনের বেশি গ্রেফতার করা হয়েছে। ৪২টি এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্তদের কড়া ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: উৎসব শেষে রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া পদক্ষেপ: রাজ্যজুড়ে সমীক্ষা শুরু করছে নবান্ন

প্রসঙ্গত, নবী সা. কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়া সহ তার আশেপাশের অঞ্চল। দফায় দফায় চলে ভাঙচুর থেকে বিক্ষোভ। রাস্তা আটকে চলে অবরোধ। বিক্ষোভকারীরা হাওড়া-খড়গপুর শাখায় রেল অবরোধও করে। অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা  ট্রেনে আটকে থেকে মৃত্যু হয় যাত্রীর। শুক্রবারও ধূলাগড় ও উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ হয়। পুলিশ কিয়স্কে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেওয়া হয় বাইক, সাইকেল। তৃণমূল ও বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। ডোমজুড় থানাতেও চলে হামলা। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

এই অবস্থায় হাওড়ায় প্রশাসনিক স্তরে রদবল ঘটানো হয়। হাওড়া কমিশনারেটের সিপি দায়িত্ব দেওয়া হয় পি সুধাকর। হাওড়া সিটি পুলিশের সিপি হিসেবে পাঠানো হয়েছে প্রবীণ কুমার ত্রিপাঠীকে। গ্রামীণে নতুন সিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন স্বাতী ভাঙালিয়ায়। এতদিন হাওড়া গ্রামীণের সিপি ছিলেন সৌম্য রায়। তাকে কলকাতা পুলিশের ডিসিপি পদে পাঠানো হয়েছে।

ইতিমধ্যেই হাওড়া অশান্তি সামলাতে ২ এডিজি সহ ১০ আইপিএস-এর বিশেষ দল তৈরি হয়েছে। হাওড়া পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে নেতৃত্বে থাকছেন নীরজ কুমার সিং। তার সঙ্গে থাকবেন নিশাথ পারভেজ। থাকছেন ডিআইডি সিআইডি মীরাজ খালিদ, ডিআইজি আইবি সুমনজিত রায়, আইপিএস অঞ্জলি সিং। হাওড়া গ্রামীণে তদারকির দায়িত্বে হয়েছে এডিজি ইবি অজয় কুমারকে।  থাকবেন ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায় সহ অন্যান্য আইপিএস।

সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাওড়ায় পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে, উস্কানিমূলক ভিডিও পেলেই কড়া ব্যবস্থা: এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

আপডেট : ১৩ জুন ২০২২, সোমবার