পুবের কলম, ওয়েবডেস্কঃ তালিবানের সঙ্গে কথোপকথনের আহ্বান জানাল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তালিবানদের সঙ্গে বার্তালাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই তালিবানের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে। আফগান জনগোষ্ঠীর প্রতি সংহতির মানসিকতা নিয়ে সংলাপে সরাসরিভাবে আমাদের নীতিগুলো নিশ্চিত করতে হবে।
’ গুতেরস বলেন ‘আমাদের দায়িত্ব হচ্ছে চরম অস্থিরতার মুখে পড়া মানুষের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আফগানিস্তানে ‘অর্থনৈতিক ধস’ বিশ্বকে অবশ্যই এড়াতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।আরও পড়ুন:
প্রসঙ্গত, ১৫ আগস্ট আফগানিস্তান দখল করে নেয় তালিবান। গত তিনমাস ধরে চলা টানা লড়াইয়ে কন্দহর, জালালাবাদ, গজনি সহ একের পর আফগান প্রদেশ দখল করলেও এত দ্রুত কাবুল নিজেদের দখলে তালিবান, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি গোটা বিশ্ব।
জয়ের পরেই তালিবান মুখপাত্র ঘোষণা করেন, সাধারণ মানুষের সুরক্ষা তারা নিশ্চিত করবেন।আরও পড়ুন:
এর পরে আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের আহ্বান জানায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সম্ভাব্য নতুন সরকার যেন অন্তর্ভুক্তিমূলক হয়, সে বিষয়টিও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ। এ দিকে তালিবান জানায়, সব আফগান পক্ষকে নিয়ে একটি নমনীয় ইসলামি সরকার গঠন করা হবে। নারীদেরকে তাদের কাজে ফেরার আহ্বান জানানো হয়।