বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানাল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এক জরুরি প্রেস বিবৃতিতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, প্রথম ও দ্বিতীয় দফার ভোট এবং ফলপ্রকাশের পরবর্তী সময়ে যে হিংসা ও রক্তপাতের ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি অবিলম্বে নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন:
প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, বর্তমানে রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে থাকায় এই অশান্ত পরিস্থিতির দায় কমিশন এড়িয়ে যেতে পারে না।
তাঁর বক্তব্য, “নির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয়। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানুষের রায় কার্যত অসম্মানিত ও গুরুত্বহীন হয়ে পড়ছে।”আরও পড়ুন:
তিনি আরও বলেন, জাতীয় কংগ্রেস সবসময় শান্তি ও অহিংসার আদর্শে বিশ্বাসী। সেই আদর্শের প্রতি সম্মান জানিয়ে রাজ্যের সর্বত্র অবিলম্বে সর্বদলীয় শান্তি বৈঠক আয়োজনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে প্রদেশ কংগ্রেস।
আরও পড়ুন:
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল সরব হয়েছে।