আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: নামেই মদ নিষিদ্ধ বিহারে, অথচ কখনও বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা সামনে আসছে। কখনও আবার গোডাউন থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণে মদ। মঙ্গলবারই বিহারের রাজধানী পাটনার পালিগঞ্জে একটি গোডাউন থেকে ৮০০০ লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আরও পড়ুন:
বিক্রম থানার ইন্সপেক্টর মহেশ কুমার জানিয়েছেন, মঙ্গলবার সকালে আমরা একটি গাড়ি থামাই, সেই গাড়ি থেকে উদ্ধার হয় মদের বোতল।
জিজ্ঞাসাবাদের পর জানা যায়, মোরিওয়ান গ্রামের একটি গোডাউন থেকে সেই মদ নেওয়া হয়েছিল।আরও পড়ুন:
পুলিশ ইন্সপেক্টর মহেশ কুমার আরও জানিয়েছেন, ওই গোডাউনে অভিযান চালিয়ে ৮ হাজার লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ কুমার শর্মা নামে একজনের নামে রয়েছে ওই গোডাউন, বর্তমানে সেটি সুদু যাদব নামে একজন লিজে নিয়েছে। মদ উদ্ধারের ঘটনায় মামলা রুজু করা হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: