১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে শূন্য শিক্ষক পদ ৭৮১, বিরোধীদের কুৎসার জবাব মন্ত্রী ব্রাত্যের

কলকাতা, ৫ ডিসেম্বর: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বাংলার স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদ কত তা নিয়ে এবার মুখ খুললেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের আসল সংখ্যা কত তা নিয়ে বিজেপি সহ বিরোধী দলগুলো অযথা মিথ্যা কথা বলছে। তারা রাজনীতির জন্য লাগাতার কুৎসা করছে। পরিসংখ্যান তুলে ধরে শিক্ষামন্ত্রী এদিন বিরোধীদের অভিযোগের জবাব দেন। মঙ্গলবার ব্রাত্য জানান,’বর্তমানে গোটা রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে ২৬৭। আপার প্রাইমারির ক্ষেত্রে এই সংখ্যা ৪৭৩। মাধ্যমিক স্কুলে শিক্ষকের শূন্য পদ ২৮। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সংখ্যাটি আরও কম, মাত্র ১৩ ।’

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট শিক্ষকের শূন্য পদ হল ৭৮১। গেরুয়া শিবিরকে নিশানা করে ব্রাত্য বলেন, ‘বিজেপি যে তিন লক্ষ্ শূন্য পদের কথা বলছে, সেটা সম্পূর্ণ ভুয়ো। এসব বলে ওরা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।’ তিনি বলেন, আমি বিধানসভায় বলেছিলাম পুরনো মোট পদের সংখ্যা প্রায় ৩ লক্ষ। বিজেপি মোট পদের সঙ্গে শূন্যপদকে গুলিয়ে ফেলেছে। এর পরই উঠে আসে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রসঙ্গ। প্রশ্নের জবাবে ব্রাত্য জানান, ‘রাজ্য সরকার কর্মসংস্থানে আগ্রহী। আদালতের বাধা কাটলেই নিয়োগ হবে। তবে তাদের জন্য নতুন পদ তৈরি করা হবে। পদ সৃষ্টি করে নিয়োগ করা হবে।’

আরও পড়ুন: কসবার আইন কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

আরও পড়ুন: আগামিকাল থেকেই অ্যাডমিশন পোর্টালে আবেদন করা যাবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮ ফেব্রুয়ারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে শূন্য শিক্ষক পদ ৭৮১, বিরোধীদের কুৎসার জবাব মন্ত্রী ব্রাত্যের

আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার