পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর রামেশ্বরম রেস্তরাঁয় বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে বির্তকিত মন্তব্য করলেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজ। বিস্ফোরণের ঘটনায় তামিলনাড়ুর বাসিন্দারাই জড়িত বলে দাবি করেন তিনি। তাঁর মন্তব্যের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কেন্দ্রীয় মন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, "তামিলনাড়ু থেকে লোকেরা এখানে আসে, প্রশিক্ষণ নেয় আর এখানেই বোমা রেখে যায়। ওরাই ক্যাফেতে বোমা রেখেছিল।
" তাঁর মন্তব্যের কড়া নিন্দা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "তামিলি এবং কন্নড় ভাষাভাষীর মানুষরা বিজেপির এই ধরনের বিভেদমূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করবে। শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে বিপন্ন করতে শোভার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানাচ্ছি।" এরপরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন কমিশন যেন এই ধরনের ঘৃণামূলক ভাষণের বিষয়টি নজরে রাখে। দ্রুত প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়া হোক।আরও পড়ুন:
Strongly condemn Union BJP Minister @ShobhaBJP's reckless statement. One must either be an NIA official or closely linked to the #RameshwaramCafeBlast to make such claims. Clearly, she lacks the authority for such assertions. Tamilians and Kannadigas alike will reject this… https://t.co/wIgk4oK3dh
— M.K.Stalin (@mkstalin) March 19, 2024
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১ মার্চ, বেঙ্গালুরুর রামেশ্বরম রেস্তরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনায় আহত হন ৫ জন। বিস্ফোরণ স্থল ঘিরে ফেলে গোটা ঘটনার তদন্ত নামে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। এদিকে গোটা ঘটনায় কড়া পদক্ষেপের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।