লখনই, ৯ মার্চ: উত্তরপ্রদেশে তেরো হাজার মাদ্রাসা বন্ধের সুপারিশ করল বিশেষ তদন্তকারী দল (SIT)। মাদ্রাসাগুলির বিরুদ্ধে আর্থিক তছরুপ ও বিদেশি অর্থের অপব্যবহারের অভিযোগ তুলেছে সিট। যোগী সরকারের কাছে মাদ্রাসাগুলি বন্ধের সুপারিশ করে রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল। সিটের দাবি, উত্তরপ্রদেশের নেপাল সীমান্তের মহারাজগঞ্জ, শ্রাবস্তি এবং বাহরাইচ সহ সাতটি জেলায় অবস্থিত ১৩ হাজার মাদ্রাসা। সীমান্ত লাগোয়া এক একটি জেলায় প্রায় ৫০০টির বেশি মাদ্রাসা রয়েছে।
সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধেই আর্থিক তছরুপ এবং বিদেশী টাকার অপব্যবহার করছে।আরও পড়ুন:
রিপোর্টে বলা হয়েছে, "মাদ্রাসাগুলির আর্থিক বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে, কর্তৃপক্ষরা বিস্তারিত আয় এবং ব্যয়ের হিসেব দেখাতে পারেনি।" এনিয়ে সিটের বক্তব্য, অবৈধভাবে অর্থ সংগ্রহ করছে মাদ্রাসাগুলি। বিদেশ থেকেও অবৈধভাবে টাকা সংগ্রহ করে তাঁর অপব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন:
এর আগে, এক সমীক্ষা চালিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।
সেই সমীক্ষায় উঠে আসে রাজ্যে সাড়ে ১৬ হাজার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা রয়েছে এবং সাড়ে ৮ হাজার মাদ্রাসার কোনও স্বীকৃত নেই।এসমস্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধে বিদেশি অর্থ তছরুপের অভিযোগ ওঠে। প্রসঙ্গত, প্রাথমিক তদন্তে সীমান্তবর্তী মাদ্রাসাগুলির বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। তারপরই বিশেষ সিট তৈরি করে তদন্তে নির্দেশ দিয়েছিল যোগী সরকার। রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই এই তদন্তে নির্দেশ দেওয়া হয়।আরও পড়ুন:
সিটের রিপোর্টে বলা হয়, অধিকাংশ মাদ্রাসা জানায় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজগুলি আর্থিক অনুদানে তৈরি করা হয়। তবে তারা এর কোনও প্রমাণ দিতে পারেনি। এক আধিকারিক জানান, "নেপালের সীমান্তবর্তী এলাকায় সংখ্যক অস্বীকৃত মাদ্রাসার সন্ধান পাওয়া গেছে। এসমস্ত মাদ্রাসাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সেই অভিযোগে ভিত্তিতে তদন্ত চালানো হয়।"