আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ লাক্ষাদ্বীপের কাছে মাঝ সমুদ্রে টানটান অভিযানের মধ্যে দিয়ে উদ্ধার হল দেড় হাজার কোটি টাকারও বেশি মাদক। উপকূলরক্ষী বাহিনী ‘ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’-এর এই অভিযান মাদক পাচারচক্রে জোর ধাক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে আরব সাগরের বুক চিরে বিশাল অঙ্কের মাদক পাচার হতে পারে এমন একটা খবর ছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’-এর অফিসার দের কাছে। তারই সূত্র ধরে চলছিল তল্লাশি।
আরও পড়ুন:
বেশ কয়েক মাস ধরে চলা অনুসন্ধানের পর তদন্তকারীরা নিশ্চিত হন যে মে মাসে তামিলনাড়ু উপকূল থেকে দু’টি নৌকা আরব সাগরে নির্দিষ্ট একটি জায়গায় আসবে।
সেখান থেকে সুনির্দিষ্ট বোটে করে তা পাচার করা হবে লাক্ষাদ্বীপের পথে।আরও পড়ুন:
৭মে থেকে শুরু হয় অপারেশন খোজবিন। উপকূলরক্ষী বাহিনীর যৌথ সহযোগিতায় শুরু হয় এই অপারেশন। লাক্ষাদ্বীপের কাছে নৌকা দু’টি আটক করে প্রায় ২১৮ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১ হাজার ৫২৬ কোটি টাকা।
আরও পড়ুন: