০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার হলিউডে পাড়ি দিলেন বলিউড অভিনেতা নাওয়াজ উদ্দিন সিদ্দিকি

পুবের কলম ওয়েবডেস্কঃ এবার বলিউড ছেড়ে সুদূর হলিউডে পাড়ি দিলেন বলিউড অভিনেতা নাওয়াজ উদ্দিন সিদ্দিকি। ভিলেনের চরিত্র ছেড়ে এবার সরাসরি হলিউড মুভি “লক্ষ্মণ লোপেজ” সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এই ছবিটি মূলত ক্রিসমাস থিমের ওপর বানানো হবে। সিনেমার পরিচালক রবার্ট জিরাল্ট। চলতি বছরের শেষ থেকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার কান ফিল্ম ফেস্টিভ্যেলের রেড কার্পেটে হাঁটতে দেখা যায় তাঁকে।

সংবাদ মাধ্যম এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমাটির থিমটাই তাঁকে সব থেকে বেশি আকর্ষিত করে। মূলত নবাগতদের জন্য ক্রিসমাস থিমে কাজ করা মানে, কিছু আলাদা করে নিজেকে প্রমাণ করা । তাই জন্য তিনি অবিলম্বে সিনেমাটি করার জন্য সম্মতি দিয়েছিলেন। এটা একটা চ্যালেঞ্জিং প্রোজেক্ট। আর আমি সর্বদা এই ধরণের প্রোজেক্টের খোঁজে থাকি। “লক্ষ্মণ লোপেজ” এই নামটিই আমাকে সব থেকে বেশি আকর্ষিত করেছে।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

অন্যদিকে রবার্ট জিরাল্ট বলেন, আমি যখন প্রথম বার স্ক্রিপ্ট পড়ি। প্রথমেই নাওয়াজ উদ্দিন সিদ্দিকির কথা আমার মাথায় আসে। আমি এর আগেও বেশ কয়েক বার নাওয়াজ উদ্দিন সিদ্দিকির কাজ দেখেছি।তিনি আরও বলেন, তার মনে হয় “লক্ষ্মণ লোপেজ” কাজটির জন্য নাওয়াজ উদ্দিন সিদ্দিকি একদম ঠিক। এই সিনেমার মাধ্যমে , দর্শকরা তাঁর এক অন্য সাইড দেখবে, যেটা খুব কম জনই হয়তো দেখেছে।

আরও পড়ুন: বিদেশি ছবিতে ১০০ শতাংশ কর, ঘোষণা ট্রাম্পের

আরও পড়ুন: কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

ইউনিয়ন মন্ত্রী অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদলের অনেকেই এখানে উপস্থিত ছিলেন। এদিনের ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে আর মাধবন, প্রযোজক শেখর কাপুর, এ আর রহমান ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, নাওয়াজ উদ্দিন সিদ্দিকিকে শেষবারের মত টাইগার শ্রফ অভিনীত হিরপন্থি ২ মুভিতে দেখা গিয়েছিল। এই মুহূর্তে টিকু ওয়েডস শেরু, বোলে চুরিয়ার মত নানান প্রজেক্টস তাঁর হাতে রয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ছাব্বিশের বিধানসভা নির্বাচন: ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশ কর্তাদের বদলি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার হলিউডে পাড়ি দিলেন বলিউড অভিনেতা নাওয়াজ উদ্দিন সিদ্দিকি

আপডেট : ১৯ মে ২০২২, বৃহস্পতিবার