পুবের কলম ওয়েবডেস্কঃ কেওড়াতলায় পৌঁছল টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। অভিনেতাকে শেষ বিদায় জানাতে মহাশ্মশানেও রয়েছেন টলি পাড়ার অভিনয় জগতের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যাক্তিত্বরা। এছাড়াও, অনুরাগীদের ভিড় চোখে পড়ার মতো। কিছুক্ষণ পরেই শেষকৃত্যের প্রক্রিয়া শুরু হবে।
রাহুলের পরিবারের অনুরোধ মেনে গোটা বিষয়টাই ব্যক্তিগত পরিসরে সারা হবে হবে জানা যাচ্ছে।আরও পড়ুন:
শেষবারের মতো স্বামীকে বিদায় জানাতে ছেলেকে নিয়ে শ্মশানে পৌঁছন প্রিয়াঙ্কা। বিজয়গড়ের বাড়ি থেকে পদযাত্রা করে রাহুলের শববাহী গাড়ি নিয়ে যাওয়া হয় কেওড়াতলার পথে। বামপন্থী সমর্থকদের কণ্ঠে সেই সময় শোনা যায় ‘জাগো জাগো সর্বহারা’ গান।
কেওড়াতলা শ্মশানে যাওয়ার পথে পদযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন দীপ্সিতা ধর। শববাহী গাড়ি ঘিরে দেখা যায় জনতার ঢল। রাহুলকে চোখের জলে শেষবিদায় জানাতে রয়েছেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সাহেব চট্টোপাধ্যায়, রিমঝিম মৈত্র, সায়নী ঘোষ-সহ টলিপাড়ার বিশিষ্ট তারকারা। তৃণমূল সিপিএম নেতাদের পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফেও মালা পরিয়ে শোকজ্ঞাপন করা হয়।