২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

পুবের কলম প্রতিবেদকঃ বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের বিনোদন দুনিয়া, এমনই শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। দেশের বিনোদন দুনিয়া একজোট না হলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন না কেউই, এমনই আশঙ্কা তার।

সামাজিক মাধ্যমের এক পোস্টে পরিচালক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।’

আরও পড়ুন: ‘আমরা পুরোপুরি প্রস্তুত-অভিযানের জন্য তৈরি’: ইরানের বিক্ষোভকে উস্কে ট্রাম্পের হুমকি

আরও পড়ুন: পহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে মোদিকে ফোন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

আরও পড়ুন: প্রাক্তন প্রেসিডেন্টকে খোঁচা দিয়ে নোবেল ঘোষণার আগে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের

এছাড়াও ভারতীয় সিনে দুনিয়াকে একজোট হওয়ারও বার্তা দিয়েছেন এই পরিচালক। তিনি লিখেছেন, ‘ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন।’

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের ক্ষমতায় বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর গদিতে বসেই চাপাচ্ছেন একের পর এক শুল্ক।  আমেরিকার বাইরে প্রযোজিত যেকোনো সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে- সম্প্রতি এমন ঘোষণা দেন ট্রাম্প। তবে কবে থেকে তা কার্যকর হবে, তা জানানো হয়নি।

তাই তো আশঙ্কা, শুল্কের বোঝা চাপানোর ফলে সমস্যার মুখে পড়তে পারে বলিউডও। কারণ, ভারতের বহু সিনেমা আমেরিকা-সহ বিদেশের নানা জায়গায় মুক্তি পায়। তা থেকে ভালো লাভও পায় বলিউড। কিন্তু এবার ট্রাম্পের শুল্কের চাপে তা বন্ধ হতে যাচ্ছে, আর এ নিয়েই দুশ্চিন্তায় বলি পরিচালক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আজ SIR এর প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ, কী দেখবেন এবং কীভাবে দেখবেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কেউ বাঁচাতে পারবে না- ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা বিবেকের

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার