পুবের কলম, ওয়েব ডেস্ক: কেরলের কোচিতে চালু হচ্ছে ভারতের প্রথম 'ওয়াটার মেট্রো' পরিষেবা। কোচি মেট্রো রেল, কেরল সরকার ও একটি জার্মান কোম্পানির যৌথ প্রচেষ্টায় এই প্রকল্পটি চলতি মাসেই শুরু হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে।
আরও পড়ুন:
আগামী ২৫ এপ্রিল থেকে কেরলের জলপথে এই পরিষেবা পাওয়া যাবে। প্রায় ৭৪৭ কোটি টাকার এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জলপথে যাতায়াতের পরিষেবা আরও সুবিধাজনক করে দেবে।
ভারত-জার্মান যৌথ উদ্যোগে সৃষ্ট এই প্রকল্প কেরলের পর্যটনের উন্নতিতেও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এই জলযানটি ব্যাটারি চালিত হবে বলেই জানা গিয়েছে।আরও পড়ুন:
সূত্রের খবর , ওয়াটার মেট্রো পরিষেবায় কম খরচে যাতায়াত করতে পারবেন আমজনতা। সাধারণ মেট্রো পরিষেবার মতোই এখানে সব রকম সুবিধা পাওয়া যাবে।
পাশাপাশি জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরেও এই একই পরিষেবা চালু করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিশ্ব দরবারে ভারতকে তুলে ধরতে একের পর এক চমকপ্রদ কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বিশ্ব দরবারে ভারত বেশ খানিকটা নাম কামিয়েছে। এছাড়াও দেশের উন্নতির জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে এই উদ্যোগ আরও একটু প্রভাব ফেলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।