পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে এবার সেরার স্বীকৃতি পেল রাজ্য। নাগরিক পরিষেবা উন্নয়নে কেন্দ্রের অম্রুত প্রকল্প সফল ভাবে রূপায়নের জন্য এবছর রাজ্যের ১১ টি পুরসভা পুরস্কৃত হচ্ছে। নিকাশি, পানীয় জল সরবরাহ সহ একাধিক নাগরিক পুরসভার মানোন্নয়নে অম্রুত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ সঠিক ব্যবহারের জন্য সর্বভারতীয় স্তরে এই ১১টি পুরসভাকে পুরস্কৃত করার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন:
আগামী ৫ মার্চ দিল্লিতে পুরসভাগুলির হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরসভাগুলি হল উত্তরপাড়া, হাওড়া, নবদ্বীপ, বারাসত, উলুবেড়িয়া, শিলিগুড়ি, চাঁপদানি, ভাটপাড়া, কল্যাণী, উত্তর বারাকপুর এবং দক্ষিণ দমদম পুরসভা।
আরও পড়ুন:
১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ একাধিক প্রকল্পের কাজের নথি ঠিক মতো জমা না দেওয়ার জন্য ওই প্রকল্পগুলির টাকা আটকে রেখেছে কেন্দ্র।
এই নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে শাসকদল। প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসবে বরফ না গলায় রাজ্য সরকার নিজ উদ্যোগে ১০০ দিনের কাজের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে আবাস যোজনার কাজ চালু রাখার জন্য তোড়জোড় শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।আরও পড়ুন:
নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিক পরিষেবাকে নিয়ে দেশের পুরসভাগুলির মধ্যে একটি প্রতিযোগিতা করে থাকে কেন্দ্র।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরসভাগুলিকে প্রথমে অনলাইনে সমস্ত তথ্য জমা দিতে হয়। সেই তথ্য যাচাই করেন সংশ্লিষ্ট আধিকারিকেরা। তার ভিত্তিতে পুরসভা এলাকাগুলিতে পরিদর্শনেও আসনে কেন্দ্রের আধিকারিকেরা। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখে তবেই বেছে নেওয়া হয় পুরস্কার প্রাপকদের। কিছুদিন আগেই কেন্দ্রের একটি সমীক্ষা জানিয়েছিল, দেশের সব থেকে অপরিষ্কার শহর হল হাওড়া। সেসময় ওই সমীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে দেখা যাচ্ছে, যে ১১ টি পুরসভাকে পুরস্কৃত করবে কেন্দ্র তার মধ্যে হাওড়াও রয়েছে।আরও পড়ুন:
অম্রুত-২ প্রকল্পে রাজ্যের জন্য মোট ১০,৩৪০ কোটি টাকার অনুমোদন মিলেছে। এই কাজ চলবে ২০২৬ সাল পর্যন্ত। প্রথম কিস্তিতে মোট ১,৪৯৫ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে কেন্দ্র দেবে ৪৯৫ কোটি টাকা। বাকি এক হাজার কোটি টাকা দেবে রাজ্য।