পুবের কলম প্রতিবেদক: কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ফের সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বালুরঘাটের তপনের জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, "কেনো বেঁছে বেঁছে তৃণমূলের নেতা কর্মীদের গ্রেফতার করা হবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিয়ত বিরোধীদের নিশানা করা হচ্ছে, বিরোধী নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই।
ইডি-আইটি বিজেপির ফান্ডিং বক্স।" ভোটে বিজেপির হয়ে কাজ করছে বিএসএফ বলেও তোপ দাগের তৃণমূল সুপ্রিমো।আরও পড়ুন:
এদিন নাম না করে বিজেপির সুকান্ত এবং শুভেন্দুকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আপনাদের এখানে ওই কুসান্ত বাবু আছেন, আর ওদিকে আছে গদ্দার। এরা মনে করে যা বলবে তাই করতে হবে।
গায়ের জোরে চালাবে। বাংলার টাকা যারা বন্ধ করেছে তাঁরা বাংলার গদ্দার। মোদিবাবুর গ্যারান্টি ১০০ দিনের কাজ বন্ধ। জলপাইগুড়িতে দুর্যোগের টাকাও আটকে রাখা হয়েছে। জমিদার হয়ে মানুষের উপর অত্যাচার করছে বিজেপি। আমার গ্যারান্টি মা-মাটি-মানুষ।"