পুবের কলম ওয়েব ডেস্ক: আবার পুঞ্চে জঙ্গি হামলায় মৃত্যু হল তিন জওয়ানের। গুরুতর আহত আরও তিন সেনা। এমনটাই জনানো হয়েছে সেনার পক্ষ থেকে। বৃহস্পতিবার সেনার ট্রাকে করে জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল।
সেই সময় পুঞ্চের থানামন্দি এলাকার শাবনীতে কয়েকজন জঙ্গি গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। তার জেরেই মৃত্যু হয়েছে তিন জওয়ানের।আরও পড়ুন:
পাকিস্তান থেকে এলওসি পার করে অনুপ্রবেশকারী জঙ্গিরা হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ঘটনার পর তল্লাশির জন্য তৎক্ষনাত ওই এলাকায় সেনা ও পুলিশের বিশাল বাহিনী পাঠানো হয়েছে।
হামলাকারীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে।আরও পড়ুন:
বুধবার ভোরে পুঞ্চের সুরানকোটে বিস্ফরণ ঘটানো হয়। মনে করা হচ্ছে, ওই হামলার সঙ্গে যারা যুক্ত ছিল, এদিনের হামলার সঙ্গেও তারাই যুক্ত।
আরও পড়ুন:
২০১৯ সালে পুলওয়ামাতেও এই একই ধাঁচে সেনার ট্রাকে হামলা চালিয়ে ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণ কেড়েছিল জঙ্গিরা। গত মাসেও রজৌরিতে দুই ক্যাপ্টেন সহ ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়েছে।