পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় নোটিস পাওয়া সত্ত্বেও তিন লক্ষের বেশি ‘নো-ম্যাপিং’ ভোটার শুনানিতে হাজির হননি। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির নোটিস পাঠানো হলেও প্রায় ১০ শতাংশ ভোটার নির্ধারিত দিনে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন:
আরও পড়ুন:
শনিবার ‘নো-ম্যাপিং’ ও তথ্যগত অসঙ্গতির প্রায় ১ কোটি ২৬ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করা হবে। কমিশন জানিয়েছে, সুযোগ থাকলে অনুপস্থিত ভোটাররাও এখনও শুনানিতে অংশ নিতে পারবেন।