আরও পড়ুন:
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ফতেহপুরে পুলিশ হেফাজতে৩০ বছর বয়সী এক দলিত ব্যক্তির মৃত্যুর ঘটনায় রবিবার তিন পুলিশকে বরখাস্ত করা হয়েছে। নির্যাতিতার মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, খুনের অভিযোগ এবং এসসি/এসটি আইনের ধারার অধীনে তিন বরখাস্ত পুলিশ এবং আরও চারজন অজ্ঞাতপরিচয় পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
ফাতেহপুরের রাধানগর থানায় পুলিশ সুপার রাজেশ কুমার সিং বলেছেন, ১৪টি এটিএম কার্ডের জালিয়াতির মামলায় তে অভিযুক্ত ছিলেন সত্যেন্দ্র কুমার। শনিবার পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু সত্যেন্দ্রকে পুলিশ হেফাজতে অকথ্য নির্যাতন করা হয় বলে অভিযোগ।
রবিবার সকালে সত্যেন্দ্রর অবস্থার অবনতি হলে পুলিশ তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়।আরও পড়ুন:
চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।চিকিৎসকদের একটি প্যানেল সত্যেন্দ্রর দেহের ময়নাতদন্ত করে। এরপর পুলিশকর্মীদের উপস্থিতিতে নিহতের শেষকৃত্য সম্পন্ন হয়।
আরও পড়ুন:
যে তিনজন পুলিশকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন -- রাধানগর থানার স্টেশন ইনচার্জ সুনীল সিং; সাব-ইন্সপেক্টর বিকাশ সিং এবং কনস্টেবল দেবেন্দ্র যাদব।
আরও পড়ুন:
অন্যদিকে সত্যেন্দ্রর দাদা অরবিন্দ সিং এর দাবি শনিবার রাতে ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা দাবি করা হয়। পুরো ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
যোগীরাজ্যে দলিত বা নিম্নবর্ণদের প্রতি এই হেন আচরণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজস্থান, উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিতে প্রায় নিয়মমাফিক সংবাদশিরোনামে জায়গা করে নেয় দলিতদের ওপর অত্যাচারারের খবর। কখন শিশু পড়ুয়াকে বেধড়ক মারধর , দলিত কিশোরীকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। ওয়াকিবহাল মহলের কথায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে অনিয়ম, দুনীতিটাই নিয়ম, যার খেসারতটা নীরবে দিয়ে চলেছেন এই দলিত মানুষগুলি।
আরও পড়ুন: